1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা, স্বামী-স্ত্রী হাসপাতালে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: জাপানের কাছে অল্প ব্যবধানে হারল বাংলাদেশ গাজার শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ড সংগ্রহ করলেন হামজা চৌধুরী পাবনায় ইজারাদারসহ দুই নেতাকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তে পুলিশ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ উদ্দিন, আইনি বাধা দূর তাহসিফের বন্ধু কে এই দ্বীপ ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রীকে নিয়ে টোকিও ছেড়েছে ফ্লাইট আইনজীবীর কাছে ইয়াবা, স্ত্রীর কাছে হেরোইন—কুড়িগ্রামে গ্রেফতার ৩ নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, কারিগর গ্রেপ্তার ইসরায়েলে সরকার গঠনে এখন ‘কিং মেকার’ আরব দলগুলো জামায়াত সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে: রিজভী

সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা, স্বামী-স্ত্রী হাসপাতালে

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬ ৭:১৯ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক দম্পতির ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে উপজেলার সাহাবাজপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাহাবাজপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ মেহেদী হাসানের পরিবারের সঙ্গে তাদের নিকট আত্মীয়দের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত ২ জুন মেহেদীর মা প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই প্রতিপক্ষ পরিবারটিকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ।
এজাহারে বলা হয়, গত ১৯ জুন রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্তরা কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় মেহেদীর বাবা মোঃ রমজান আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
তাকে বাঁচাতে এগিয়ে এলে তার মাকেও ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করা হয়। পরে দুজনকেই মারধর করে আহত করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত দম্পতির ছেলে মোঃ মেহেদী হাসান বাদী হয়ে সাপাহার থানায় মামলা দায়ের করেছেন।

এবিষয়ে সাপাহার থানার ওসি মিজানুর রহমান বলেন, মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই বিভাগের আরো খবর