1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৮:১২ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন আদাতলা বিওপির একটি টহল দল উপজেলার নব আদাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার হাবিলদার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সেগুলো সাপাহার থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর