1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সিভাসু'তে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

সিভাসু’তে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ১:০৫ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ড প্রাঙ্গণে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান একটি নিম গাছের চারা রোপণ করে মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, পরিচালক (শারীরিক শিক্ষা) মো: মজিবুর রহমান, সিনিয়র উপপরিচালক (জনসংযোগ) খলিলুর রহমান এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি কাঁঠাল ও একটি কাঠগোলাপের চারাও রোপণ করা হয়। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমের তত্ত্বাবধানে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পাশাপাশি হাটহাজারী ক্যাম্পাসেও দেশীয় প্রজাতির ফলদ, ঔষধি ও ফুল গাছের চারা রোপণ করা হবে।

এই বিভাগের আরো খবর