1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সুনামগঞ্জ জেলা বিএনপি বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

সুনামগঞ্জ জেলা বিএনপি বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৬:০৮ পিএম
শেয়ার করুন

জুলাই গণ-অভ্যূথানের ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের পতন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা বিএনপির বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সম্ভাব্য ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসরাম নুরুলের নেতৃত্বে জেলার ১২টি উপজেলার তৃণমূলের হাজারো হাজারো নেতাকর্মীরা অংশগ্রহন করেন। মিছিলটি গণ-মিছিলে লোকে লোকারন্য হয়ে উঠে।

আজ বুধবার সকালে শহরের পুরাতন বাসস্টেন্ডের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের হাছনগর বক পয়েন্টে সমাবেশে মিলিত হয় ।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নূরুলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন আহমদ মিলন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজান চৌধুরী, আবদুল হক, এড. মল্লিক মইনুদ্দিন সুহেল,রেজাউল হক,এড. শেরেনুর আলী প্রমুখ।

বক্তারা বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠিন শাস্তি প্রদানের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানান।

এই বিভাগের আরো খবর