
টাঙ্গাইলের সখীপুরে লাবিব গ্রুপের আয়োজনে উপজেলার বিভিন্ন মসজিদে অনুদান ও নির্বাচনী প্রচারণার বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫নভেম্বর)বিকেল আনুমানিক ৩টার দিকে এ জনসভা অনুষ্ঠিত হয়।উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি পিএম পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়।বিকেলে জনসভা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই মাঠ জনসমুদ্রে পরিনত হয়।স্কুল মাঠের বাইরেও তালত্বলা চত্বরের চারিদিকের অলিগলি সহ প্রধান সড়কগুলো জনসভার মানুষের উপস্থিত লক্ষ্য করা গেছে।এ জনসভা শেখ মোহাম্মদ হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে লাবিব গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল (সিআইপি) উপজেলার ৩০০’শ মসজিদে নগদ অর্থ সহায়তা দেয়।বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় সালাউদ্দিন আলমগীর বলেন,রাজনীতিতে প্রতিহিংসার সংস্কৃতি পরিহার করতে হবে ।আমৃত্যু বাসাইল-সখীপুরের সর্বস্তরের মানুষের সেবা করার অঙ্গীকার করেন। মানবসেবা আর ভোটের মাঠ এক জিনিস নয়।তিনি আরও বলেন,জনগণ চাইলে নির্বাচনে অংশ নিব।এ-সময় আরও উপস্থিত ছিলেন প্রধান অতিথির গর্ভধারিণী মা ছালমা বেগম,অবঃবিগ্রেডিয়ার হাবিবুর রহমান কামাল ,লাবিব গ্রুপের ডিএমডি মাহবুবুল আলম মনির, বাসাইলের শহিদুল ইসলাম প্রমূখ।
Leave a Reply