1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাজিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ টি বসতবাড়ি পুড়ে ছাই - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

হাজিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ টি বসতবাড়ি পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ২:০৬ পিএম
শেয়ার করুন

ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের তিনটি বসত-বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে মান্দা উপজেলার কুসুম্বা সদর ইউনিয়নের হাজী পাড়া গ্রামের ছহির ছেলে সেলিম,মৃত কলিম উদ্দিন এর ছেলে রমজান আলী, মৃত মালাই উদ্দিনের ছেলে বাবু, মিঠুন, মাজেদ ও রমজান আলীর ছেলে রশিদের বসত বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরেবাড়ির পাশের মাঠে যান এবং ফিরে বাড়িতে এসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার বিষয়টি টের পান। মুহুর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে ধান-চাল,টাকা-পয়সা, জমির দলিল, জাতীয় পরিচয়পত্র, ভিজিডি কার্ড, স্বর্ণালঙ্কার, স্কুল পড়ুয়া মেয়ের নতুন স্কুল ড্রেস,স্কুল ব্যাগ, বই-পুস্তুক, এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ সমুদয় মালামাল পুড়ে যায়। এতে অন্তত প্রায় ৯ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও দাবি করেন তারা। বর্তমানে পড়নের কাপড় ছাড়া আর কিছুই নেই তাদের! থাকা এবং খাওয়ার মত কোন পরিস্থিতিও নেই তাদের । এমতাবস্থায় স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেন তারা ।

স্থানীয়রা জানান,মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন।

সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন বলে জানান সাব- অফিসার নুরুন্নবী।

উল্লেখ্য মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে, আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে কিছু খাবার সামগ্রী তুলে দেন।

এই বিভাগের আরো খবর