1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাতিয়ায় খাস জমি দখলচেষ্টার মামলায় বিএনপি নেতা কাশেম গ্রেফতার - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান? ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার মাদকাসক্ত প্রকৌশলীকে ডাবল প্রমোশন ও ‘প্রাইজ পোস্টিং’—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে তোলপাড় চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

হাতিয়ায় খাস জমি দখলচেষ্টার মামলায় বিএনপি নেতা কাশেম গ্রেফতার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ ১০:১০ পিএম
শেয়ার করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি খাস জমি দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আবুল কাশেম (৫০) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকার একটি এলাকা থেকে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। পরে তাকে হাতিয়ায় এনে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

গ্রেফতারকৃত আবুল কাশেম ওরফে কাশেম ডুবাই হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুর আহম্মেদের ছেলে। তিনি হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার সংলগ্ন গোলতলা পর্যটন কেন্দ্র ও আশপাশের সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছিল। গত ৮ জানুয়ারি দুপুরে ভূমিহীনদের কাছে জাল কাগজপত্র দেখিয়ে জমি বিক্রির অভিযোগ পেয়ে ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

এ সময় অভিযুক্তরা ভূমি কর্মকর্তাদের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে জমি ছেড়ে দেবে না বলে হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি দেশীয় অস্ত্র প্রদর্শন করে হামলা ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযানের সময় দুইজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।

হাতিয়া থানার ওসি সাইফুল আলম আরও বলেন, আবুল কাশেমের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, চাঁদাবাজি, প্রতারণা ও সরকারি খাস জমি দখলের চেষ্টাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *