1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাতিয়ায় তাপদাহে ৭ ছাত্রী অসুস্থ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল

হাতিয়ায় তাপদাহে ৭ ছাত্রী অসুস্থ

হাতিয়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ১:৩৬ পিএম
শেয়ার করুন

নোয়াখালীর হাতিয়ায় তীব্র তাপদাহের কারণে নন্দ কুমার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে সবাইকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের লক্ষিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শিক্ষার্থীরা সকালের অ্যাসেম্বলিতে অংশ নেয় এবং এরপর যথারীতি ক্লাস শুরু হয়। কিছুক্ষণ পর বিদ্যালয়ের টিনশেড ভবনের একটি কক্ষে কয়েকজন ছাত্রী মাথা ঘোরা ও অসুস্থতা অনুভব করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগর চন্দ্র দাস জানান, “বিদ্যালয়ের অবকাঠামো খুবই দুর্বল। টিনশেড ভবনের সংকীর্ণ কক্ষে গাদাগাদি করে ক্লাস নিতে হয়। বর্তমানে প্রচণ্ড তাপদাহের মধ্যে ক্লাস চলাকালে ৭ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে এনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি এবং পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারি মেডিকেল অফিসার মো. সামছুদ্দিন বলেন, “তীব্র গরমের কারণে হিটস্ট্রোকের মতো উপসর্গ নিয়ে কয়েকজন ছাত্রীকে হাসপাতালে আনা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের অবস্থার উন্নতি ঘটিয়েছি। বর্তমানে তারা আগের চেয়ে অনেকটাই ভালো আছে।”

অসুস্থ শিক্ষার্থীরা হলো – সুরাইয়া আক্তার (৮ম শ্রেণি), আফিফা খাতুন (১০ম শ্রেণি), ফাতেমা বেগম (১০ম শ্রেণি) সহ আরও চারজন।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকরা জানিয়েছেন, এমন চরম গরমে বিদ্যালয়গুলোতে বিশেষ সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। তারা দ্রুত বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

এই বিভাগের আরো খবর