1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হামলার মামলায় কুড়িগ্রামে দুই আওয়ামীলীগ নেতা আটক - আজকের কাগজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গোল নিয়ে বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৯৮২তম গোলের আশা সরাইলের ঘটনায় মামলা হলে নিজেকে প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি করার চ্যালেঞ্জ জানালেন রুমিন ফারহানা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ বিএনপির নোট অব ডিসেন্টে পরিবর্তনের প্রস্তাব থাকলে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সৃজনশীল খাতকে জাতীয় প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী পল্লবীতে চেকপোস্টে দুই সন্দেহভাজন আটক, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের সময় পুলিশ কনস্টেবলসহ আটক ৩, উদ্ধার ইয়াবা হুথি বিদ্রোহীদের হামলা ও লোহিত সাগরের সংকটে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে তত্ত্বাবধায়ক সরকারের গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ গরুর নামে দেদারসে বিকাচ্ছিলো ঘোড়ার মাংস!

হামলার মামলায় কুড়িগ্রামে দুই আওয়ামীলীগ নেতা আটক

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫ ৩:১২ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় পৃথক অভিযানে দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক দুই জন হলেন- ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা (৬০) ।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) নিজ বাসভবন থেকে নূরন্নবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি শোভনের বাবা।
পুলিশ জানায়, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই ঘটনায় করা দুটি মামলার এজাহারনামীয় আসামি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, আজ বিকেলে নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা (৬০)কে বৃহস্পতিবার বিকেল ০৪ টায় পৌরশহরের আল স্বাদ হোটেলের সামন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগেও ২৭ অক্টোবর ২৪ রাত ১০ টায় কুড়িগ্রাম পৌর শহর থেকে সদর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে কুড়িগ্রামের শিক্ষার্থী আশিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গত ২১ নভেম্বর, ২৪ইং মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে উলিপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর