1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন

হিলিতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:১৭ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) সকাল ১১টায় পৌর শহরের মাঠপাড়ায় দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​উপজেলা জামায়াতের আমির ও দলীয় মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ মোঃ সাইদুল ইসলাম সৈকত (জেলা সহকারী সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী) মাওলানা তাজুল ইসলাম (সাবেক উপজেলা আমীর) মীর শহীদ (পৌর মেয়র প্রার্থী, মোঃ সবিরুল ইসলাম (আলিহাট ইউপি চেয়ারম্যান প্রার্থী) এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এনামুল হক বিগত জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে দলীয় নেতা-কর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সাথে আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতা-কর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং সবশেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর