1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে পুলিশের অভিযান: সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেফতার - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম ‘চোখের বদলে চোখ’ নীতিতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি হিলির বাজারে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০-১৫ টাকা কুড়িগ্রামে ইজিবাইকের চার্জার খুলতেই ঝরে গেল চালকের প্রাণ” মাছ চাষ সম্প্রসারণে সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে খাদ্য, চারা ও বীজ বিতরণ যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল, জাপানের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তি শিগগিরই

হিলিতে পুলিশের অভিযান: সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেফতার

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১০:৫০ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আজ রবিবার (১৮ জুলাই) বৈকাল বেলা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, মোঃ ফজলে রাব্বী (২৩): পিতা- মোঃ সাইফুল ইসলাম, সাং- গুমড়া (মোবাইল কোর্টে ০৮ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত)। মোঃ শাহারুল ইসলাম (৩৮): পিতা- মোঃ জালাল উদ্দিন, সাং- পালশা (বিভিন্ন মামলায় ০৬ মাসের সাজাপ্রাপ্ত)। মোঃ নাজমুল ইসলাম (২৮): পিতা- মোঃ হবিবর রহমান, সাং- নওদাপাড়া (গ্রেফতারী পরোয়ানাভুক্ত)। মোছাঃ মারিয়া খাতুন (৫৭): স্বামী- মোঃ হবিবর রহমান, সাং- নওদাপাড়া (গ্রেফতারী পরোয়ানাভুক্ত)। মোঃ কারিমুল (২৭): পিতা- মোঃ মফিজুল ইসলাম, সাং- বড় ডাঙ্গাপাড়া (গ্রেফতারী পরোয়ানাভুক্ত)। মোঃ সাগর (৩৩): পিতা- মোঃ ফিরোজ, সাং- মধ্যবাসুদেবপুর (ওয়ারেন্টভুক্ত)। বিপ্লব (৩৫): পিতা- মোঃ মুকুল হোসেন, সাং- নয়ানগর (ওয়ারেন্টভুক্ত)৷ গ্রেফতারকৃত সকল আসামির বাড়ি হাকিমপুর থানায়।

​হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর