1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ৫ জনসহ গ্রেপ্তার ৮ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
‘গদি মোটা হয়েছে, জনগণকে ভুলেছে বিএনপি’—কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল দিল্লিতে আরও তীব্র হচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে? পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর হিলিতে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ৫ জনসহ গ্রেপ্তার ৮ চরফ্যাশন হাসপাতালে দালালীর অভিযোগে আটক-৪ নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

হিলিতে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ৫ জনসহ গ্রেপ্তার ৮

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৮:৪৫ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডপ্রাপ্ত ৫ জনসহ পরোয়ানাভুক্ত মোট ৮ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

​আজ বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।

​থানা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের বিচারে ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ৫ আসামি হলেন, ধরন্দা গ্রামের সিরাজুল ইসলাম (৩৭), দক্ষিণ বাসুদেবপুর গ্রামের জুবায়েদ হোসেন (২২), ধরন্দা গ্রামের মো. আল-আমিন (১৯), ধরন্দা ফকিরপাড়ার মো. রবিন (২২) এবং ধরন্দা গ্রামের মো. পল্লব (২৮)।

​এছাড়া নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার অন্য ৩ আসামি হলেন, মধ্য বাসুদেবপুর (পানহাটি) এলাকার মো. মধু (২২), উত্তর বাসুদেবপুর বালুচর এলাকার পরোয়ানাভুক্ত আসামি মো. ভুট্টু মিয়া এবং ১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি উত্তর বাসুদেবপুর সিপি রোডের মো. বেলাল হোসেন (২৭)।

​হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর