1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান? ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার মাদকাসক্ত প্রকৌশলীকে ডাবল প্রমোশন ও ‘প্রাইজ পোস্টিং’—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে তোলপাড় চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

হিলিতে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধ
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ ৮:৩৬ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার (১৯শে জানুয়ারি) বিকেল ৫ ঘটিকায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জীবন দর্শন তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের সংকটময় মুহূর্তে জিয়ার ভূমিকা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আজও মানুষের হৃদয়ে অম্লান। আলোচনা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

​উক্ত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক এসএম বিপুল, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আজাদ খান। এছাড়াও অঙ্গ-সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, উপজেলা ছাত্রদলে সদস্য সচিব সোহাগ, এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, মহিলা দলের নেত্রীরাসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *