1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬ ১০:২৪ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরে তিনটি ভিন্ন থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সুজন ইসলাম (২৪)-কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ সোমবার (১ জুন) দুপুর ১২টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার নওদাপাড়া গ্রামে এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই গ্রামেরই তার চাচার বাড়ি থেকে আসামি সুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন ইসলাম নওদাপাড়া গ্রামের মো. কাফাজ উদ্দিনের ছেলে।

​পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দিনাজপুরের হাকিমপুর ও বিরামপুর থানা, ঢাকার পল্লবী থানা এবং সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, সুজন ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ওয়ারেন্ট থাকায় সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (৩১ মে) সন্ধ্যায় নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই আমরা।

তিনি আরও জানান, গ্রেফতারের পর আজ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামিকে বিজ্ঞ দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর