1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলির বাজারে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০-১৫ টাকা - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হিলির বাজারে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৯:১৬ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঐতিহ্যবাহী বাংলাহিলি বাজারে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। হঠাৎ এই দরবৃদ্ধিতে সাধারণ ও স্বল্প আয়ের ক্রেতাদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

​সোমবার (২০ জুলাই) বাংলাহিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের জোগান থাকলেও দাম বেশ চড়া। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ খুচরা বাজারে প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছিল, সোমবার তা বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

​এদিকে পাইকারি বাজারেও পড়েছে এর প্রভাব। ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ আগে প্রতি মণ পেঁয়াজ যেখানে ১০০০ থেকে ১২০০ টাকায় কেনাবেচা হতো, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫০০ থেকে ১৭০০ টাকায়।
​
বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা রনি হোসেন হতাশা প্রকাশ করে বলেন, এক সপ্তাহ আগেই ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ নিলাম। হঠাৎ করে দাম বেড়ে ৪৫ থেকে ৫০ টাকা হয়ে গেল! অল্প টাকার আয়ে সংসার চালানোই এখন কঠিন, তার মধ্যে এভাবে হঠাৎ নিত্যপণ্যের দাম বেড়ে গেলে আমরা সাধারণ মানুষ যাব কোথায়৷

পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সাবুল হোসেন জানান, বর্তমানে দেশি পেঁয়াজের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। এতে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কমে এসেছে। তিনি আরও বলেন, গত কয়েক দিন ধরে তীব্র গরম ও বৃষ্টির কারণে কৃষকরা পেঁয়াজ ধরে রাখছেন, যার কারণে বাজারে সরবরাহ কম। পাইকারিতেই আমাদের চড়া দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে৷ তবে আবহাওয়া ভালো হলে এবং সরবরাহ বাড়লে দাম আবার কমতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই বিভাগের আরো খবর