1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন দেশজুড়ে - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন দেশজুড়ে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৮ পিএম
শেয়ার করুন

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১ হাজার ১৫১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ শুক্রবার পূর্বনির্ধারিত দিনে এ বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হলো। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারা দেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শরিফুল ইসলাম বলেন, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় ২০২৩ সালের ২৯ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারা দেশের নির্বাচনি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ও সশস্ত্র বাহিনী নামানোর কথা বলে আসছিল নির্বাচন কমিশন। আজ শুক্রবার থেকেই তাদের মাঠে নামার কথা। তবে সবার আগে বিজিবি মোতায়েনের খবর এলো।

আইনশৃঙ্খলা বাহিনী বলতে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আনসার বাহিনী, ব্যাটালিয়ন আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ ও কোস্টগার্ডকে বোঝায়। আর সশস্ত্র বাহিনী বলতে নৌ-বাহিনী, বিমান বাহিনী ও সেনা বাহিনীকে বোঝায়। গতবারের মতো এবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও। ২৯ ডিসেম্বর একটি সমন্বয় সেল গঠন করে আগামী ৩ থেকে ১০ জানুয়ারি ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এক্ষেত্রে তাদের অগ্রবর্তী টিমও মাঠে নামবে তথ্য উপাত্ত সংগ্রহের জন্য।

কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে ৫ লাখ ১৬ হাজার আনসার সদস্য, পুলিশ ও র‌্যাব এক লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ড দুই হাজার ৩৫০ জন ও বিজিবির ৪৬ হাজার ৮৭৬ জন সদস্য মোতায়েন থাকবেন।

এই বিভাগের আরো খবর