1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১৩ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১১ জুন, ২০২৫ ২:০৯ পিএম
শেয়ার করুন

চলতি বছরের ৪ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১৩ মে। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারও সেটি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

বুধবার (১১ জুন) গণমাধ্যমকে তিনি বলেন, পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাতে শুরু করেছেন। তবে, খুব অল্প খাতা এসেছে। এখনও অনেক খাতা মূল্যায়ন বাকি।

ড. খন্দোকার এহসানুল কবির বলেন, এবার উত্তরপত্র মূল্যায়নে কিছুটা দেরি হচ্ছে। সব খাতা হাতে পেলে সফটওয়্যারে নম্বর ইনপুট দেওয়াসহ আনুষঙ্গিক কাজ করা হবে। এরপর ফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সেক্ষেত্রে আশা করছি ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। সম্ভাব্য দিন ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে তারিখ ঠিক হবে। সেজন্য সুনির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৭ লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।

এই বিভাগের আরো খবর