1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলায় জামিন পেলেন , দুজন উচ্চ আদালতের শরণাপন্ন? - আজকের কাগজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গোল নিয়ে বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৯৮২তম গোলের আশা সরাইলের ঘটনায় মামলা হলে নিজেকে প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি করার চ্যালেঞ্জ জানালেন রুমিন ফারহানা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ বিএনপির নোট অব ডিসেন্টে পরিবর্তনের প্রস্তাব থাকলে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সৃজনশীল খাতকে জাতীয় প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী পল্লবীতে চেকপোস্টে দুই সন্দেহভাজন আটক, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের সময় পুলিশ কনস্টেবলসহ আটক ৩, উদ্ধার ইয়াবা হুথি বিদ্রোহীদের হামলা ও লোহিত সাগরের সংকটে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে তত্ত্বাবধায়ক সরকারের গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ গরুর নামে দেদারসে বিকাচ্ছিলো ঘোড়ার মাংস!

৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলায় জামিন পেলেন , দুজন উচ্চ আদালতের শরণাপন্ন?

মনিরুজ্জামান খান
  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ১২:১৮ পিএম
শেয়ার করুন

গাইবান্ধায় ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলায় জামিন পেলেন রিয়ন ইসলাম( রকি), বাকি দুজন উচ্চ আদালতের দারস্থ হয়েছেন বলে বিভিন্ন সূত্রে থেকে জানা গেছে। বালু উত্তলনের নিউজের জের ধরে এই মামলাটি করেন অবৈধভাবে বালু উত্তলনকারী চক্রের একজন, সদর উপজেলার কামারজানির যমুনা নদীতে একদল সংঘবদ্ধ চক্র নদী থেকে বালু তুলে অবাধে বিক্রি করে আসছে । এতে করে ওই এলাকার ফসলি জমি, বাঁধ ঘেঁষে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস,বাড়ি ঘর,রাস্তা, মসজিদ,মাদ্রাসা,শিক্ষাপ্রতিষ্ঠান,বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন সরকারি স্থাপনা হুমকির মুখে পড়ে।

এই সংঘবদ্ধ চক্রটির বিরুদ্ধে গত (১৭ ফেব্রুয়ারী) স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভিতে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়। সেই সাথে প্রিন্ট পত্রিকা, অনলাইন পোর্টালসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সেই সংবাদের সূত্র ধরে কামারজানি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খন্দকার আজিজুর রহমান বাদী হয়ে গত (২৫ ফেব্রুয়ারি) এই চক্রের রানা ও সাইফুলসহ ১২ থেকে ১৫ জন অজ্ঞাত বালু ব্যবসায়ীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন।

এ ছাড়াও অবৈধভাবে বালু তোলার কারণে সদর উপজেলার নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান পরিচালনা হয় কয়েক দফায় তাতে জরিমানা গুনতে হয় প্রায় ১৬ লাখ টাকা,

এতে ক্ষিপ্ত হয়ে ওই সংঘবদ্ধ চক্রটির সদস্য মো.জাহাঙ্গীর আলম বাদী হয়ে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ এনে বালু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম চলতি বছরের মার্চ মাসের ২৮ তারিখে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কিন্তু নিউজ প্রচারের দুই মাস পর চলতি মাসের (২৪ এপ্রিল)গাইবান্ধা সদর থানায় একটি চাঁদাবাজি মামলা রেকর্ডভুক্ত হয়।

আজ (২৮ এপ্রিল) গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতে জামিনের জন্য উপস্থিত হন একজন। পরে নিম্ন কোর্ট থেকে জামিনে মুক্তি পায় দৈনিক নাগরিক ভাবনার জেলা প্রতিনিধি রিয়ন ইসলাম (রকি) এই মামলার আইনজীবী ছিলেন এ্যাড.আহসানুল করিম (লাচু),

এ মামলার বাকি দু’জন আসামিরা হলেন,গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও ক্রাইম রিপোর্টার এসময়ের সাহসী সাংবাদিক মিলন খন্দকার ও তরুণ সাহসী সাংবাদিক দ্যা ডেইলি ট্রাইবুন্যালের মাল্টিমিডিয়া রিপোর্টার জেলা প্রতিনিধি সুমন মিয়া,

সচেতন মহলও আইনজীবী বলেন সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন, তারা উন্নয়নে বিশেষ ভুমিকা রাখে সেই সাথে অপরাধীদের মুখোশ সবার সামনে তুলে ধরে দেশের কল্যাণে অগ্রনী ভুমিকা পালন করে।

তা-ই সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই না করেই মামলা রেকর্ডভুক্ত করা হচ্ছে। এ আইন স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে মনে করেন আইনজীবী। সেই সাথে একটি গণতান্ত্রিক দেশে এ আইন বলবৎ থাকতে পারে না মন্তব্য আইনজীবীর।

এই বিভাগের আরো খবর