1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভৈরবে ধর্ষণের অভিযোগে যুবক আটক, অন্তঃসত্ত্বা কিশোরী - আজকের কাগজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
সচিব পর্যায়ে বড় রদবদল পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক!

ভৈরবে ধর্ষণের অভিযোগে যুবক আটক, অন্তঃসত্ত্বা কিশোরী

নয়ন মিয়া কুলিয়ারচর প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ৫:০২ এএম
শেয়ার করুন
কিশোরগঞ্জের ভৈরবে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাহফুজ মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত যুবক উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটি এলাকার রবিকুল মিয়ার ছেলে। আজ বুধবার (৯ এপ্রিল) বিকালে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী। এ ঘটনায় আরেক অভিযুক্ত আসামি হলেন, বাঁশগাড়ি এলাকার রহিম মিয়ার ছেলে জীমন মিয়া।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানাগেছে, অভিযুক্ত মাহফুজ ও তার বন্ধু জীমন বেশ কিছুদিন যাবত প্রতিবেশী এক কিশোরীকে উত্ত্যক্ত করতো। গত বছর ৩ অক্টোবর বাড়ির পাশে কল পাড়ে মাহফুজ মিয়া তার বন্ধু জীমনের সহযোগিতায় কিশোরীর বাড়ির পেছনে নিয়ে মুখে কাপড় বেধে জোরপূর্বক ধর্ষণ করে৷ এছাড়াও ধর্ষণের সময় মুঠোফোনে বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করে। পরে ভয়-ভীতি দেখিয়ে কিশোরীকে অভিযুক্ত মাহফুজ আরও বেশ কয়েকবার বার ধর্ষণ করে। এতে সহজ সরল কিশোর অন্তসত্তা হয়ে পড়ে।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ভৈরব থানায় দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে  অভিযুক্ত মাহফুজ মিয়াকে আটক করা হয়েছে। আরেক অভিযুক্ত জিমন মিয়া পলাতক রয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী বলেন, মাহফুজ ও জীমন আমার মেয়ের বেঁচে থাকা কঠিন করে দিয়েছে। আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় মাহফুজ ধর্ষণের হুমকি দেয়। পরে কৌশলে একাধিকবার ধর্ষণ করে।বর্তমানে আমার নাবালিকা মেয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা। আমি এর সুষ্ঠু বিচার পেতে থানায় অভিযোগ দায়ের করেছি। আমি মাহফুজ ও তার বন্ধু জীমনের দৃষ্ঠান্তমুলক বিচার চাই।
অভিযুক্তের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করলে, তারা কেউ কথা বলতে রাজি হয়নি।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এক যুবককে আটক করা হয়েছে। আরেক অভিযুক্তকে ধরতে পুলিশ কাজ করছে।
এই বিভাগের আরো খবর