1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাতকরা পরা অবস্থায় আসামী পলায়ন - আজকের কাগজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সচিব পর্যায়ে বড় রদবদল পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক!

হাতকরা পরা অবস্থায় আসামী পলায়ন

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৯:৩১ এএম
শেয়ার করুন

হাতকরা পরা অবস্থায় আসামী পলায়ন করেছে রাজশাহীর আদালত চত্ত্বর  থেকে।  আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন।বৃহস্পতিবার ১৭/৪/২৫ তারিখ বেলা পৌনে তিনটার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজিরা শেষে পালিয়ে যান তিনি।

পালিয়ে যাওয়া আসামির নাম মো. আরিফ (৩২)। তিনি নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার জাকির হোসেনের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে মাদক মামলার আসামি আরিফকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান আসামিকে হাতকড়া পরা অবস্থায় আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় আসামি আরিফ পালিয়ে যান। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলে, ঘটনার পর থেকে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর