1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হতাশায় গায়ে আগুন দিয়ে দিনমজুরের মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হতাশায় গায়ে আগুন দিয়ে দিনমজুরের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ৭:৫৪ এএম
শেয়ার করুন

হাজারীবাগে হতাশা থেকে, গায়ে আগুন দিয়ে দগ্ধ হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মৃতের নাম শ্যামল চন্দ্র বর্মন (৩৩)। শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতে মারা যান তিনি। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

হাজারীবাগ উপ পরিদর্শক (এসআই) শেখ সজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। রবিবার তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।

মৃতের আত্বীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, গত ১৪ অক্টোবর সকাল নয়টার দিকে বউ বাজার এলাকায় পারিবারিক কলহে হতাশাগ্রস্ত হয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দগ্ধ হয় শ্যামল। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এক মেয়ে দুই ছেলের জনক ছিলেন শ্যামল চন্দ্র বর্মন। তিনি দিনমজুর ছিলেন।

এই বিভাগের আরো খবর