1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় দুই মামলায় আসামিপক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় দুই মামলায় আসামিপক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৯:৫৪ এএম
শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ও কিশোর গ্যাংয়ের পক্ষে সরকারি আইনজীবীকে না দাঁড়াতে নির্দেশনা দিয়েছে কুমিল্লা জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সরকারি কৌঁসলি (জিপি) ।
সোমবার (২৮ এপ্রিল) জেলার সরকারি আইনজীবী পিপি মো. কাইমুল হক রিংকু ও জিপি মো. তারেক আবদুল্লাহ স্বাক্ষরিত এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়।
এতে লেখা হয়, এতদ্বারা কুমিল্লা জেলার সব সরকারি আইন কর্মকর্তা ও সরকারি কৌঁসুলিদের জানানো যাইতেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ও কিশোর গ্যাংয়ের কোনো মামলা পরিচালনা না করার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ সহকারে নির্দেশ প্রদান করা গেল। তবে নির্দেশনায় আসামিপক্ষে উল্লেখ না করায় তা কিছুটা অস্পষ্ট বলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কয়েকজন আইনজীবী।
এমন নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, এমন সিদ্ধান্ত ইতিবাচক। আমরা আইনজীবীদের ধন্যবাদ জানাচ্ছি। দেশের সব জেলায় এমন সিদ্ধান্ত অনুকরণ করারও আহ্বান জানাই।
সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি শাহ মো. আলমগীর খান বলেন, এমন সিদ্ধান্ত গণমুখী। এতে অপরাধ প্রবণতা কমবে।
কুমিল্লা জেলা পিপি মো. কাইমুল হক রিংকু বলেন, গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে। এখনো বহু মানুষ হাসপাতালে পঙ্গু হয়ে ধুঁকছে। আমি শুনেছি আমাদেরই অনেক আইনজীবী আন্দোলনের ঘটনায় হওয়া মামলায় আসামিদের পক্ষে আদালতে দাঁড়াচ্ছেন। তাদের মৌখিকভাবেও বলেছি। এখন তারা তাদের নিকট আত্মীয়স্বজন বলে আসামিদের পক্ষে দাঁড়াচ্ছেন। তাই লিখিত অনুরোধ সংবলিত নির্দেশনা দেওয়া হলো, যাতে করে সবাই তা মানে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *