1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ৪ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয়নি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ৪ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয়নি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ২:২০ পিএম
শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৯ উপকূলীয় জেলায় গত দুই বছরে ৬১ হাজার ৩৭৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর প্রদান করায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় প্রায় ৪ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয়নি।

মঙ্গলবার ২৫ অক্টোবর এসব তথ্য জানায় প্রধানমন্ত্রী কার্যালয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী কার্যালয় জানায়, ১৯ উপকূলীয় জেলায় দুই লাখ ১৯ হাজার ৬৯০ জন মানুষ এবং ৪৫ হাজার ৪৪২টি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করে।  মোট ৭ হাজার ৪৯০টি আশ্রয় কেন্দ্রে ধারণ ক্ষমতা ছিল ৪২ লক্ষ ৭৪ হাজার।

উপকূলীয় জেলার আশ্রয়ণের ৬১ হাজার ৩৭৮ টি ঘরে প্রতিবেশী কয়েক লক্ষ মানুষ আশ্রয় পেয়েছে। ফলে জানমালের ক্ষতি অনেক কম হয়েছে।

দুর্যোগ সহনীয় ঘর হওয়ায় কোন ঘরের তেমন ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন মানুষ ঘর পাওয়ায় তাদের দুর্যোগ ঝুকি হ্রাস পেয়েছে। দুর্যোগকালীন সময়ে মানুষের ও গবাদী পশুর জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

এই বিভাগের আরো খবর