1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কু‌ড়িগ্রা‌মের উলিপুরে নানা অনিয়মের অভিযোগে বিএনপির ৪ নেতার পদত্যাগ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে নানা অনিয়মের অভিযোগে বিএনপির ৪ নেতার পদত্যাগ

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ মে, ২০২৫ ৩:৫২ পিএম
শেয়ার করুন

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ত্যাগীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে আওয়ামী সমর্থিত ও জাতীয় পার্টির লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পদত্যাগ করেছেন নব গঠিত উপজেলা ও পৌর বিএনপির চার নেতা।
শুক্রবার (১৬ মে) দুপুরের দিকে শহরের হাজী সুপার মার্কেটে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ করা চার নেতা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির  যুগ্ম আহ্বায়ক দেওয়ান নূরেচ্ছোবাহ স্টার ও মতলেবুর রহমান এবং সদস্য আমিনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পদত্যাগ করা আমিনুল ইসলাম ফুলু বলেন, বিগত ১৭ বছরে বিএনপির কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী। ধানের শীষ প্রতীক নিয়ে উলিপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েও গা বাঁচানোর স্বার্থে ও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত করেন ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানকে। প‌রে তার ওপর সমস্ত দায়িত্ব অর্পণ করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া সশরীরে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক, জাফর আলীর পক্ষে ভোট প্রদান করে নির্বাচনে জয়লাভ করিয়ে ফুলের মালা দিয়ে তাকে বরণ করেছেন জেলা পরিষদ নির্বাচনে।
তিনি আরও বলেন, আমাদের মতামত না নিয়েই জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসর মামলার ৬৩ নম্বর আসামি শহিদুল রহমানকে জেলা নেতৃবৃন্দ সদ্যঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১৮ নম্বর সদস্য ঘোষণা করেছে। এছাড়া বিগত দিনে উপজেলা আহ্বায়ক কমিটির ১৬ নম্বর সদস্য সাইফুল ইসলাম বাদল ও পৌর আহ্বায়ক কমিটির ১৭ নম্বর সদস্য রফিকুল ইসলাম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম হোসেন মন্টুর পক্ষে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেছেন। এছাড়া ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার চাচাতো ভাই রতিন্দ্রনাথ প্রসাদ পান্ডের মোটরসাইকেলের পেছনে বসে নৌকার প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেন বাদল।
কমিটির যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান বলেন, মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির আন্দোলন করেছিলাম আওয়ামী লীগের আমলে। এখন হাইব্রিডদের ভিড়ে কোণঠাসা হয়েছি আমরা। বঞ্চিত করা হয়েছে অনেক ত্যাগী নেতাকর্মীদের। মাঠ জরিপ করে কমিটি করা হলে বঞ্চিত হতো না ত্যাগীরা। আমরা চাই অবিলম্বে এই কমিটি বাতিল করে বিএনপির জন্য নিবেদিত প্রকৃত কর্মীদের কমিটিতে স্থান দেওয়া হোক। এজন্য তারেক রহমানসহ বিএনপির মহাসচিবের হস্তক্ষেপ কামনা করছি আমরা।
এদিকে অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ জানান, উলিপুর উপজেলা কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছে তিনি জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন। আমাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে বিএনপির দুটি গ্রুপ বিদ্যমান। সবাইকে নিয়ে একটি প্লাটফর্মে রাজনীতি করতে চাচ্ছি আমরা। দুটি গ্রুপের মধ্যে সমন্বয় করে কমিটি দেওয়া হয়েছে। যেহেতু সবাইকে আহ্বায়ক কমিটিতে স্থান দেওয়া সম্ভব নয়। এরপরও যারা নানা অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছেন।
এপ্রসঙ্গে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, উলিপুরে যে কমিটি দেওয়া হয়েছে সেটি ব্যালেন্স করে করা হয়েছে। তাদের মনঃপূত না হওয়ায় কমিটি নিয়ে এসব প্রশ্ন তুলছেন।

এই বিভাগের আরো খবর