1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যে মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়া, কখন তোলা হবে আদালতে - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সেউতায় অনুপ্রবেশের চেষ্টায় নিহত ১৯, সেনা মোতায়েনের ঘোষণা স্পেনের ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই: মির্জা ফখরুল ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

যে মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়া, কখন তোলা হবে আদালতে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫ ১:১৭ পিএম
শেয়ার করুন

চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নেওয়া হয় মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে। আগামীকাল সোমবার তাকে আদালতে তোলা হবে বলে ডিবি সূত্রে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার অভিনেত্রীর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে। এ কারণে বিদেশে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। ডিবিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।

পুলিশ জানিয়েছে, নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে গত এপ্রিলে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী এনামুল হক। পরে আদালতের নির্দেশে ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলাটি নথিভুক্ত করা হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারসংশ্লিষ্ট মোট ২৮৩ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৪০০ জনকে আসামির তালিকায় রাখা হয়েছে। এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে কাজ করেন নুসরাত ফারিয়া।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, ইমিগ্রেশন পুলিশ সকাল ১১টার দিকে বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে আটকের তথ্য জানায়। এরপর থানা পুলিশ বিমানবন্দরে গিয়ে তাকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সুবিধার্থে তাকে থানায় না রেখে ডিবি কার্যালয়ে পাঠানো হয়। তবে থানা পুলিশই মামলাটির তদন্ত করছে।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় নুসরাতের। এক দশকের পথচলায় তিনি জনপ্রিয় বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

এই বিভাগের আরো খবর