1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আমরা বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে চাই : আইনমন্ত্রী - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আমরা বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে চাই : আইনমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ২:১৮ পিএম
শেয়ার করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে চাই। কখন, কীভাবে কোন বাস্তবতার নিরিখে এটি করা হবে, সেটি দল ও সরকার নির্ধারণ করবে।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে ‘রি-ভিজিটিং দ্যা হিস্টোরিক্যাল জার্নি অব দ্য ইন্সটিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ শীর্ষক এক সেমিনার শেষে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) এ সেমিনারের আয়োজন করে। বিলিয়ার চেয়ারম্যান সংবিধান খসড়া প্রণয়ন কমিটির সদস্য প্রবীন আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জমির, মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর, ঢাবি অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, ব্যারিস্টার তানিয়া আমীর প্রমুখ। সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন বিলিয়া পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

সেমিনারে আনিসুল হক বলেন, সংবিধানে রাষ্ট্রধর্ম বাদ ও ধর্ম নিরপেক্ষতা ফিরিয়ে আনতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। বঙ্গবন্ধুর করা বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে বর্তমান সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, মানুষের মনে প্রোপাগান্ডা ঢুকিয়ে দেয়া হচ্ছে। মানুষের মন থেকে এই প্রোপাগান্ডা দূর করতে হবে।

আইনমন্ত্রী বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা ১৯৭২ সালের মূল সংবিধানের অনেক কিছুই ফিরে পেয়েছি। ষোড়শ সংশোধনীর মাধ্যমে আর কিছুটা ফিরিয়ে পাওয়ার চেষ্টা করেছি। সেখানে কিছুটা বাধাবিপত্তি এসেছে এবং এটি এখন বিচারাধীন বিষয়। আমরা অবশ্যই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি। তার কারণ, আমরা বাহাত্তরের মূল সংবিধান ফিরে পেতে চাই।

‘বিএনপি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে জেলে পাঠানো হবে’- সম্প্রতি প্রধানমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, ‘যদি বাড়াবাড়ি করেন তাহলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। আর যদি না করেন তাহলে এখন যে অবস্থায় আছেন তেমনই থাকবে।’ সরকার চাইলে যে কোনো সময় তার নির্বাহী আদেশের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে।

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়া বর্তমানে সরকারের নির্বাহী আদেশে তার বাসায় রয়েছেন। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন। দুটি শর্তে তার সাজা স্থগিত করা হয়েছে।

ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর সুদক্ষ নেতৃত্বের কারণেই দ্রুততম সময়ে সংবিধান প্রণয়ন সম্ভব হয়েছিল। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বাংলাদেশের সংবিধান বিশ্বের অন্যতম সেরা সংবিধান। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করে খুনি জিয়াউর রহমান এই সংবিধানও তছনছ করে দিয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *