1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ন্যায়ের কাছে অন্যায়ের পতন : কাদের সিদ্দিকী - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
দিনাজপুর বোর্ডে পাসহীন ৪৯ কলেজ, কমেছে পাসের হার এইচএসসিতে সামসুল হক খান কলেজের ঈর্ষণীয় সাফল্য, পাস ৯৯.০৭ শতাংশ এইচএসসিতে এবারও দেশসেরা সাফল্য নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের উত্তর প্রদেশে নির্বাচনী রণকৌশল নিয়ে চিন্তিত অমিত শাহ এইচএসসি পরীক্ষায় বগুড়ার ৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি যশোর বোর্ডে এইচএসসি ফলাফল: পাশের হার ও জিপিএ-৫ এ পতন সরকারি ফ্ল্যাটে সাবলেট উচ্ছেদ: বাড়ি ছাড়তে হচ্ছে ইডেন-বদরুন্নেসার শিক্ষার্থীদের রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু বরিশাল বোর্ডে এইচএসসিতে পাশের হার ৪৪.৮৪ শতাংশ এক-দুই বিষয়ে ফেল করা এইচএসসি শিক্ষার্থীরা এক মাসেই ফের পরীক্ষার সুযোগ

ন্যায়ের কাছে অন্যায়ের পতন : কাদের সিদ্দিকী

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ২:০২ পিএম
শেয়ার করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে দলের প্রতিষ্ঠাতার সহধর্মিণী নাসরিন সিদ্দিকীর স্মরণ সভায় এসব কথা বলেন কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার(২৬জুন) উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা হলরুমে বিকেলে বিভিন্ন দলের নেতাকর্মী এতে অংশ নেয়।এ স্মরণ সভায় উপস্থিত হয়ে দলের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকী স্বাধীনতা যুদ্ধে তার সহধর্মিণী নাসরিন সিদ্দিকীর ত্যাগের কথা মনে করে আবেগ আপ্লূত হয়ে পড়ে।কাদের সিদ্দিকী তার পরিবারের অপূরনীয় ক্ষতি বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন।এসময় ৭১’সালের স্বাধীনতা যুদ্ধের মহান মানুষটিকে যারা বারবার আঘাত করছে,তাদের স্মরণ করে দিয়ে,সম্মান অক্ষুণ্ণ রাখার অনুরোধ করেন।তিনি বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধুকে অস্বীকার করলে স্বাধীনতাকে অস্বীকার করা হবে।আর স্বাধীনতা যুদ্ধকে আঘাত করলে জাতি ক্ষতিগ্রস্থ হবে।সমসাময়িক বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে পীড়াদায়ক আচরণে একটি স্বাধীন জাতি কলুষিত হতে পারে।গতবছর জুলাই আন্দোলনে ন্যায়ের কাছে অন্যায়ের পতন হয়েছে।জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সকলের সারাজীবন সম্মানিত রাখার কথা ছিল।তারা যেন তাদেরকে ক্ষতির দিকে ধাপিত না করে।এ আন্দোলনে হাসিনা সরকারের হীন কর্মকাণ্ডের কারণে তার দল বিতর্কিত হয়।হাসিনা সরকারের অন্যায় যেন ১৫ মাসে কোনদল না করে। রাখাল ছিলাম,জনসেবায় নিজেকে রাখাল হিসেবে রাখতে চাই।এ স্মরণ সভায় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আ. ছবুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্বা আব্দুল লতিফ সিদ্দিকী,আজাদ সিদ্দিকী,মকবুল হোসেন তালুকদার খোকা,বিএনপি নেতা শেখ মোহাম্মদ হাবিব,সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত আলী মাষ্টার,ইদ্রিস শিকদার,বীরমুক্তিযোদ্ধা লালমিয়া জামাত ইসলামের ফজলুল হক,সানোয়ার হোসেন সজীব প্রমূখ।

এই বিভাগের আরো খবর