1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
দেশ গঠনের এই যাত্রাতে আমরা কখনও আপস করিনি,করবও না: নাহিদ ইসলাম - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসিতে সামসুল হক খান কলেজের ঈর্ষণীয় সাফল্য, পাস ৯৯.০৭ শতাংশ এইচএসসিতে এবারও দেশসেরা সাফল্য নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের উত্তর প্রদেশে নির্বাচনী রণকৌশল নিয়ে চিন্তিত অমিত শাহ এইচএসসি পরীক্ষায় বগুড়ার ৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি যশোর বোর্ডে এইচএসসি ফলাফল: পাশের হার ও জিপিএ-৫ এ পতন সরকারি ফ্ল্যাটে সাবলেট উচ্ছেদ: বাড়ি ছাড়তে হচ্ছে ইডেন-বদরুন্নেসার শিক্ষার্থীদের রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু বরিশাল বোর্ডে এইচএসসিতে পাশের হার ৪৪.৮৪ শতাংশ এক-দুই বিষয়ে ফেল করা এইচএসসি শিক্ষার্থীরা এক মাসেই ফের পরীক্ষার সুযোগ গণভোটের রায় না মানলে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির

দেশ গঠনের এই যাত্রাতে আমরা কখনও আপস করিনি,করবও না: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১:০২ পিএম
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা কখনও আপস করিনি, দেশ গঠনের এই যাত্রাতেও আমরা আপস করব না। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করা হবে, যেখানে আপনার-আমার সকলের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির কথা থাকবে।’

দেশ গড়তে জুলাই পদযাত্রার সপ্তম দিনে আজ সোমবার দুপুরে নাটোরের স্বাধীনতা চত্বরে তিনি এসব কথা বলেন।নাহিদ বলেন, দেশে মৌলিক সংস্কার প্রয়োজন। সংস্কারের মাধ্যমে এ দেশকে বৈষম্যহীন ও দুর্নীতি মুক্ত করতে হবে। এ দেশে থাকবে গণতন্ত্র, সমতা ও ইনসাফ। এটি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা।

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রকে জুলাই ঘোষণাপত্র ও সনদ দিতে হবে। এ নিয়ে আমরা কোনো টালবাহানা মেনে নেব না। গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছিলেন তাদের শহীদী মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে। সংবিধানে এর স্বীকৃতি থাকতে হবে।’

এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুর মান্নাফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর