1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাবিতে গায়েবানা জানাজা - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাবিতে গায়েবানা জানাজা

রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১:৫২ পিএম
শেয়ার করুন

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭বিজিআই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় পাইলট, একজন শিক্ষক এবং বেশ কয়েকজন শিক্ষার্থীসহ বহুসংখ্যক মানুষ নিহত এবং শতাধিক আহত হন। দুপুর আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে আসে এবং সরকার জাতীয় শোক ঘোষণা করে।

এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। গায়েবানা জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তাদের বিদেহী আত্মার জন্য দোয়া করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি জানিয়েছে, আমরা তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি। আমরা জানতে পেরেছি অন্তর্বর্তী সরকার তাদের দাবিগুলো মেনে নিয়েছে। তবে আমাদের আহ্বান থাকবে, চাপ থেকে নয়, মন থেকে দাবিগুলো যাতে মেনে নেওয়া হয়। নিহত-আহতদের তালিকা যেন সঠিকভাবে করা হয়। সেইসঙ্গে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবার যথাযথ বিচার ও ক্ষতিপূরণ পায়।’

এদিকে, নিহত শিক্ষার্থীদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর