1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুল শিক্ষিকার আত্মহত্যা - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ১২:১৮ পিএম
শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক কলহের জেরে মণিরানী নাগ (৩৫) নামের এক স্কুল শিক্ষিকা কেডি পোকার বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার পরই স্বামীকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মণিরানী নাগ ওই গ্রামের অনিক রায়ের স্ত্রী। সে উপজেলার কালিশিমুল পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্র জানায়, শাহবাজপুর গ্রামের মধ্যবিত্ত পরিবারের অজিদ নাগের একমাত্র সন্তান মণিরাণী নাগ। ১৭/১৮ বছর আগে সামাজিক ভাবেই অরুয়াইলের সাহপাড়ার জিতু ধরের ছেলে অনিক রায়ের সাথে বিয়ে হয় মণিরাণীর। অনিক অরুয়াইল বাজারের ষ্টুডিও ব্যবসায়ী। রবিবার বিকালে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পোকা মারার বড়ি খেলে স্বামী অনিক সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাকে। সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যায় মণি। মণিরাণীর বাবা অজিদ নাগ বলেন, বিয়ের পর থেকেই স্বামীসহ তার পরিবারের লোকজন আমার মেয়ে ওপর নির্যাতন করত। তারা আমার মেয়ের মৃত্যুই চেয়েছিল। আমি এই বিষয়ে আইনি পক্রিয়ায় বিচার চাইব।

সরাইল থানার উপপরিদর্শক (এসআই) ও অরুয়াইল ইউনিয়ন বিটের বিট কর্মকর্তা নুরুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মনির স্বামী অনিককে আটক করা হয়েছে। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর