1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘সাত কলেজে’ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

‘সাত কলেজে’ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ১২:১৯ পিএম
শেয়ার করুন

প্রথমবারের মতো ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা তার সমকক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (বিদ্যমান একাডেমিক কাঠামোতে) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের অন্তর্বর্তীকালীন সমন্বিত প্রশাসনিক কাঠামোর প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

যেসব শিক্ষার্থী ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকা অবস্থায় সাত কলেজে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাদের আগের আবেদনই এই বিশ্ববিদ্যালয়ের আবেদন হিসেবে বিবেচিত হবে। তবে যারা আবেদন প্রত্যাহার করবেন, তাদের আবেদন ফি ফেরত দেওয়া হবে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা অনলাইন ডেবিট/ক্রেডিট কার্ড ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।

ভর্তি পরীক্ষার ইউনিট ও সময়সূচি

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২২ আগস্ট (শুক্রবার), বেলা ৩টা-৪টা

বিজ্ঞান ইউনিট: ২৩ আগস্ট (শনিবার), বেলা ১১টা-১২টা

ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৩ আগস্ট (শনিবার), বেলা ৩টা-৪টা

প্রবেশপত্র সংগ্রহ: ১৭ আগস্ট থেকে

আসনবিন্যাস প্রকাশ: ২০ আগস্ট থেকে

পরীক্ষাগুলো রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনের ওয়েবসাইট ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর