1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাকসুর পর পেছালো চাকসু নির্বাচন - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

রাকসুর পর পেছালো চাকসু নির্বাচন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪৪ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর (বুধবার) নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. আরিফুল হক সিদ্দিকী।

তিনি বলেন, ‌‘আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ছুটির কারণে প্রার্থীরা তাদের প্রচারণার কাজে মাত্র পাঁচ কার্যদিবস পাবেন। গতকাল প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এমন তথ্য জানান।’

আরিফুল হক সিদ্দিকী আরও বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। এজন্য চবি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নির্বাচন কমিশন। আজ সকালে নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এই বিভাগের আরো খবর