
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,কিছু উপদেষ্টাদের মধ্যে দায়সারা কর্মকান্ড পরিলক্ষিত হচ্ছে। তারা কোনভাবে একটা দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্যদিয়ে এক্সিট নিতে পারলেই যেনো বেঁচে যায়। এত এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে কোনভাবেই তা হতে দেয়া হবে না।যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোন সেফ এক্সিট পৃথিবিতে নেই।
৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় ওইসব কথা বলেছেন সারজিস আলম।তিনি আরো বলেন, নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠেপড়ে লেগেছে।অথচ টয়লেটের পাশে ছোট্ট একটা ঘর ছাড়া আর কিছুই নেই। সুতরাং যেকোন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গেলে আগের ক্রাইটেরিয়া মানলে হবে না।অবশ্যই সবকিছু যাঁচাইবাছাই করেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এ সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ এনপিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।