1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চোখের সামনে ২১টি ঘর ও গার্মেন্টস কর্মীদের তিলেতিলে গড়া স্বপ্ন - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

চোখের সামনে ২১টি ঘর ও গার্মেন্টস কর্মীদের তিলেতিলে গড়া স্বপ্ন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৬:৩৮ পিএম
শেয়ার করুন

গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতবাড়ির ২১টি ঘর এবং গার্মেন্টস কর্মীদের তিলেতিলে গড়া স্বপ্ন। পুড়ে গেছে ঘরে থাকা সমস্ত আসবাবপত্রসহ নগদ টাকা মূল্যবান কাগজপত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরুল ইসলাম ও ফজলুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী গার্মেন্টসকর্মী শাহানাজ বলেন, শরীরের রক্ত পানি করে রাতদিন পরিশ্রম করে উপার্জিত টাকা দিয়ে ঘরের আসবাবপত্র ক্রয় করে ঘর সাজিয়েছিলাম। আজ নিমিষেই সমস্ত স্বপ্ন পুড়ে শেষ। কারখানায় ছিলাম খবর পেয়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনে আমার স্বপ্নগুলো নিমিষেই পুড়ে কয়লা হয়ে গেছে।

ভুক্তভোগী শ্রমিক জুবায়ের হোসেন বলেন, ঘর তালাবদ্ধ করে স্ত্রীকে নিয়ে কর্মস্থলে চলে যায়। হঠাৎ করে খবর পায় বাড়িতে আগুন লাগছে। তাৎক্ষণিকভাবে দৌড়ে এসে দেখি সব শেষ। ঘরে অবশিষ্ট কিছুই নেই। ফ্রিজ, টেলিভিশন, খাটসহ সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃশ্ব হয়ে গেছি।

বাড়ির মালিক নূরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম বলেন, আমাদের ১১টি রুম আর আমার কাকা ফজলুল ইসলামের ১০টি রুমসহ মোট ২১টি রুমে গার্মেন্টস কর্মীরা থাকে। আজ দুপুরের দিকে হঠাৎ করে দক্ষিণ পাশের একটি রুমে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। কিন্তু আগুন নিমেষেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে সমস্ত বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও জানান, ২১ ঘরে থাকা গার্মেন্টস কর্মীদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এটিএম মাহমুদুল হাসান বলেন, আমি ছুটিতে আছি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাযায়নি।

এই বিভাগের আরো খবর