1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু,আহত-২ - আজকের কাগজ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা টেলিটকসহ ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা মাদ্রাসা ছাত্রী ধর্ষণ অভিযোগে কুড়িগ্রামে বৃদ্ধ আটক মসজিদের ভেতর ইমামের ঝুলন্ত মরদেহ, চিরকুট উদ্ধার রৌমারী শূন্যরেখা থেকে উধাও দুই যুবক! ভোরে সাপাহার সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্য লাইনে ৯ জনকে আটকালো বিজিবি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা বিদেশে পাচার হওয়া ঋণের অর্থ উদ্ধারে ৩০ ব্যাংকের উদ্যোগ: অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু,আহত-২

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬ ৮:০৮ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুরে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আরো ২ জন কৃষক গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে ৬ মে বুধবার দুপুর ১ টার দিকে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের আলিদেওনা কুড়াপাড়া গ্রামের বড়বিলা মাঠে এবং নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামে। উপজেলার কুড়াপাড়া গ্রামের মৃত হরি চরণ বর্মণের (বেকু)ছেলে দিলীপ চন্দ্র বর্মণ (৪৫) স্থানীয় বড়বিলা মাঠে বোরো ধান কাটতে যায়। ওই সময় বজ্রপাতের ঘটনা ঘটে।এতে সে ঘটনা স্থলেই মারা যায়। এসময় গুরুতর আহত তার অপর দুই সহযোগী একই গ্রামের মদন বর্মনের ছেলে জীবন বর্মন (২২) ও মৃত লক্ষণ বর্মনের ছেলে নারায়ণকে (৪৫) উদ্ধার করে মহাদেবপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অপর দিকে একই সময় জেলার নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামের মৃত পাতু মহন্তের ছেলে অনুকূল মহন্ত (২৫) মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।এতে সে ঘটনা স্থলেই সে মারা যায় বলে তাদের পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর