1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁ-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে মানববন্ধন - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের হ্নীলার তিন নারী ইয়াবাসহ আটক প্রতারক চক্রের ফাঁদ থেকে উদ্ধার হলো নিখোঁজ হওয়া এক কিশোর নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে বিচার চেয়ে জকসুর প্রতিবাদ

নওগাঁ-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে মানববন্ধন

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৯:১৪ পিএম
শেয়ার করুন

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে মহাদেবপুরে মানববন্ধন করেছেন বিএনপির কর্মী সমর্থক ও সাধারন ভোটাররা।৮ নভেম্বর শনিবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে বুলবুল সিনেমা হল পর্যন্ত প্রায় ১ কিরোমিটার দীর্ঘ এ মানববন্ধনে উপজেলার ১০ ইউনিয়নের বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নারী-পুরুষ নেতাকর্মী এবং সমর্থক অংশগ্রহন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতেখারুল ইসলাম ইপু, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক শামিমুর রহমান শামিম, খাজুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আমজাদ আলী,সদর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আবুল কালাম দুলাল প্রমুখ।বক্তারা এ আসনে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের মনোনয়ন বাতিল করে সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকীর নান্নুর পুত্র ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে মনোনয়ন দেওয়ার দাবী জানান।তারা বলেন, ২০১৮ সালে ফ্যাসিষ্ট আওয়ামীলীগের ভোট চুরির নির্বাচনেও পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ১লাখ ৪৩ হাজার ৩৩৫ ভোট পেয়েছিল।এবার এ আসনে তাকে মনোনয়ন দেয় হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।এ মানববন্ধনে উপস্থিত হয়ে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেন, জনগনের সমর্থন বিবেচনা করলে দল নিশ্চয় মনোনয়ন পরির্বতন করে তাকে মনোনয়ন দিবে।গত ৩ নভেম্বর বিএনপি এ আসনে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলে হুদা বাবুলকে মনোনয়ন দেয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *