1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় নিখোঁজের ১ দিন পর মৎস্য ঘের থেকে মিলল যুবকের মরদেহ - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের হ্নীলার তিন নারী ইয়াবাসহ আটক প্রতারক চক্রের ফাঁদ থেকে উদ্ধার হলো নিখোঁজ হওয়া এক কিশোর নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে বিচার চেয়ে জকসুর প্রতিবাদ

কুমিল্লায় নিখোঁজের ১ দিন পর মৎস্য ঘের থেকে মিলল যুবকের মরদেহ

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৬:২৮ পিএম
শেয়ার করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিখোঁজের একদিন পর রিপন মিয়া নামের এক যুবকের মরদেহ নিজ গ্রামের একটি মৎস্য ঘের থেকে (৯ নভেম্বর) উদ্ধার করেছে পুলিশ। নিহত রিপন চাপাতলী গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে রিপন পার্শ্ববর্তী চাপাতলী গ্রামের একটি মাহফিলে ওয়াজ শুনতে যায়। পরদিন শনিবার সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে সন্ধান করে। কোথাও তাকে না পেয়ে রিপনের বাবা রমিজ উদ্দিন রোববার বিকেলে দাউদকান্দি মডেল থানায় জিডি করতে যায়। তখন খবর আসে মৎস্য ঘেরে রিপনের মরদেহ ভেসে উঠেছে। পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বাবা রমিজ উদ্দিন বলেন, আমার ছেলে রিপনকে মাহফিল থেকে ডেকে নিয়ে হত্যা করে মাছের প্রজেক্টে মরদেহ ফেলে দিয়েছে। আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, নিহতের পরিবার রিপনের নিখোঁজ হওয়ার ঘটনা থানায় জিডি করতে আসলে মরদেহ পাওয়ার খবর আসে। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
তিনি আরও বলেন, সোমবার (১০ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *