1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত ইমরান মারা গেছে - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের হ্নীলার তিন নারী ইয়াবাসহ আটক প্রতারক চক্রের ফাঁদ থেকে উদ্ধার হলো নিখোঁজ হওয়া এক কিশোর নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে বিচার চেয়ে জকসুর প্রতিবাদ

মুন্সীগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত ইমরান মারা গেছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৮:৫১ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১ জনকে গুলি করে হত্যার ঘটনায় আহত ইমারন খান (২২) কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ থেকে মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে নিহতের পরিবার। ইমরান খান মোল্লাকান্দির রুস্তম খাঁর ছেলে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আহত ইমরান খানের মৃত্যু সম্পর্কে আমরা ও নিশ্চিত হয়েছি। গতকালের ঘটনায় এখনো কোন মামলা হয়নি। মামলা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ, গতকাল সোমবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামালের অনুসারীদের সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী আরিফের দলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জেরে গতকাল ভোরে ওয়াহিদ রায়হান, আতিক মল্লিক ও রহিম মোল্লাদের সমর্থক আওয়ামী লীগ নেতা ইউসুফ, জাহাঙ্গীর, শাহ কামাল, শাহ আলম, শাকিল, হোসেন মিয়া ও জিন্নত মীরদের একটি দল দেশি-বিদেশি অস্ত্র নিয়ে চরডুমুরিয়া এলাকায় অতর্কিত হামলা চালায়।

এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আরিফ মীর। ইমরান খান গুরুতর আহত হন। পরে দুজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। সেখান থেকে আহত ইমরান খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *