1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পোরশা উপজেলা বিএনপি সভাপতি মোজাম্মেল বহিষ্কার - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে বিচার চেয়ে জকসুর প্রতিবাদ দুই সপ্তাহ তেল বন্ধ, রৌমারী-রাজিবপুরে ভোগান্তি মহাসড়কের পাশে পড়ে ছিল কাস্টমস কর্মকর্তার লাশ

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পোরশা উপজেলা বিএনপি সভাপতি মোজাম্মেল বহিষ্কার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৪:৫৯ পিএম
শেয়ার করুন

নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ১ (সাপাহার -পোরশা- নিয়ামতপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ্ আহম্মদ মোজাম্মেল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। শনিবার (১৫ নভেম্বর ) দুপুরে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যাচার ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে এবং তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দলীয় সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কারও সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট নেতা-কর্মীদের অবহিত করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *