1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের মোবাইল ব্যবসায়ীকে হত্যায় জড়িত ৩ জন গ্রেপ্তার - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে বিচার চেয়ে জকসুর প্রতিবাদ দুই সপ্তাহ তেল বন্ধ, রৌমারী-রাজিবপুরে ভোগান্তি মহাসড়কের পাশে পড়ে ছিল কাস্টমস কর্মকর্তার লাশ

চট্টগ্রামের মোবাইল ব্যবসায়ীকে হত্যায় জড়িত ৩ জন গ্রেপ্তার

রাজু চৌধুরী
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৫:১৮ পিএম
শেয়ার করুন

নগরের কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকায় গোয়ালপাড়ায় পাওনা টাকা আদায় করতে গিয়ে খুন হন মোবাইল মেকানিক আকাশ ঘোষ। সেই হত্যায় প্রধান অভিযুক্তসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে র‍্যাবের চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন র‍্যাব-৭ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সানি (২৪), মো. ইউছুফ (৩৫) ও শাকিল আলম ফয়সাল (২৬)।

মো. তাওহিদুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে এনায়েত বাজার এলাকায় আকাশ ঘোষকে স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত আকাশকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আকাশ ঘোষ গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় মোবাইল মেকানিক। একমাস পূর্বে অভিযুক্ত সানি ভিকটিম আকাশের দোকানে তার ব্যবহৃত মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করা জন্য নিয়ে গেলে ভিকটিম মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করেন। মেরামতের ১৫শ টাকা পরিশোধের জন্য বলেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সানি তাকে কিছু টাকা পরিশোধ করে। গত ১৪ নভেম্বর আকাশ বাকি পাওনা টাকা আদায়ের জন্য অভিযুক্ত সানিকে চাপ দেয়। সানি তাকে টাকা দেওয়ার জন্য রাতে কসাইপাড়া এলাকায় একটি গলিতে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত সানি ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে আকাশ ঘোষকে মারপিট করে এবং ধারালো ছুরি দিয়ে জখম করে পালিয়ে যায়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *