1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কারাবন্দি সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কারাবন্দি সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৬:২৩ পিএম
শেয়ার করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুটি আমলি আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

জানা গেছে, আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে শুনানিতে যুক্ত হন।

আদালতে আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানির পর তার আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘যে পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, সেসব মামলার এজাহারে আইভীর নাম নেই। তাঁর জামিন বিলম্ব করার জন্য নতুন করে মামলাগুলো সাজানো হয়েছে। আমরা এই শ্যোন অ্যারেস্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গত ৯ মে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আরও ৪টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তারপর থেকে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন।

গত ৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে ৫টি মামলায় জামিন দেন। একই দিন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করেন। পরদিন ফতুল্লা থানা পুলিশ আরও ৪টি মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। আদালত ৫টি মামলাতেই ‘শ্যোন অ্যারেস্ট’-এর আবেদনের প্রেক্ষিতে ১৩ নভেম্বর শুনানির তারিখ ধার্য করেছিলেন।

অন্যদিকে পাঁচ মামলায় আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন গত বুধবার স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *