1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় আরসু ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

কুমিল্লায় আরসু ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৫:৩৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লা চৌদ্দগ্রামের গুনবতীতে আরসু ফাউন্ডেশনের উদ্যোগে “আরসু মেরিট বৃত্তি পরীক্ষা-২০২৫’’ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় গুনবতী ও পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলাসহ ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণীর ৪ শত ৩০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনসহ সার্বিক বিষয়ে তদারকি করেন আরসু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আবদুল্লাহ আল-মামুন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ আবদুর রউফ মিরু, উপদেষ্টা আবদুল মোতালেব রুপম, সভাপতি হাজী শফিকুর রহমান।
সুন্দর ও সুষ্ঠ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকরা কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। আরসু ফাউন্ডেশনের এমন আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিক ভাবে চলমান থাকে সেই প্রত্যাশা করেছেন অভিভাবকবৃন্দ। তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে আরসু ফাউন্ডেশনের এমন উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশে আরো গতিসঞ্চার হবে।প্রতি বছর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য লেখা পড়ায় মনোনিবেশ করতে গিয়ে মেধা বিকাশের প্রতিযোগীতা সৃষ্টি হবে। বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফাউন্ডেশন থেকে যে পরিমাণ টিউশাণ ফি পাবে তাতে তাদের পড়ালেখা চালিয়ে যাওয়া ক্ষেত্রে পিছন ফিরে তাকাতে হবে না।
বৃত্তি পরীক্ষা আয়োজনে যারা সার্বিক সহযোগীতা করেছেন তারা হলেন, আরসু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম(জুয়েল), শিক্ষা সচিব মোহাম্মদ রাশেদ খান, অর্থ সম্পাদক মোঃ আহছান উল্ল্যাহ,প্রচার সম্পাদক মোঃ নূরুল আফসার আশিক, সহ-সভাপতি মাওঃ ইসমাইল হোসেন প্রমুখ। আরসু ফাউন্ডেশনটি প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকায় ব্যাপক সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তাদের এমন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে এলাকার জনসাধারণ ব্যাপক উপকৃত হচ্ছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *