1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ফুডকোর্ট পরিদর্শন রুয়েট প্রসাশনের: স্বাস্থ্যবিধি লঙ্ঘনে করা হয়েছে জরিমানা - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ফুডকোর্ট পরিদর্শন রুয়েট প্রসাশনের: স্বাস্থ্যবিধি লঙ্ঘনে করা হয়েছে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৯:২৫ পিএম
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্বাস্থ্যকর খাবার ব্যবস্থা নিশ্চিতকরণ ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে ফুডকোর্ট পরিদর্শন করেছেন রুয়েট প্রশাসন। এসময় পরিচ্ছন্নতা না মানায় একটি স্টলকে দুই হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ ১ ডিসেম্বর (বুধবার) সন্ধা ৬টা নাগাদ পরিচালিত আকস্মিক এ অভিযান পরিচালনা করেন রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদ এবং জেড এইচ এম মনজুর মুরশেদ সহ টেকনিক্যাল অফিসার মো আবুল হাসেম মিয়া ও কয়েকজন শিক্ষার্থী প্রতিনিধি।

এসময় ফুডকোর্টের খাবার প্রস্তুত প্রক্রিয়া, সংরক্ষণ ব্যবস্থা, রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপদ পানি ব্যবহারের বিষয়গুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন কর্তৃপক্ষ। কর্মীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাবার সর্বদা ঢেকে রাখা, রান্নার স্থান নিয়মিত পরিচ্ছন্ন রাখা, নিরাপদ খাবার পানির ব্যবস্থা রাখার উপর গুরুত্বারোপ করা হয়। পরিদর্শনকালে খাবার প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি না মানায় একটি স্টলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ এসেছে স্টলটিতে আজ সকালে খাবারে তেলাপোকা পাওয়া গেছে।

অভিযান শেষে রুয়েট রিপোর্টার্স ইউনিটিকে প্রশাসন জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে কোনোভাবেই ফুডকোর্ট পরিচালনার অনুমতি দেওয়া হবে না।

কর্তৃপক্ষ সতর্কবার্তা দিয়ে বলেন, “আজ আমরা স্টলগুলোকে সতর্ক করেছি। ভবিষ্যতে যদি কোনো স্টল স্বাস্থ্যবিধি না মানে, তবে সেই স্টল সরাসরি বাতিল করা হবে।”

এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যেই নতুন কয়েকটি স্টলের অনুমোদন দেওয়া হয়েছে। চলমান সংস্কারকাজ শেষ হলে এসব স্টল আগামী ১ জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করতে পারবে। পাশাপাশি বিভিন্ন স্বনামধন্য খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডকোর্টে স্টল স্থাপনের বিষয়ে সম্মতি দিয়েছে বলেও জানা যায়।

রুয়েট প্রশাসন জানিয়েছে, ফুডকোর্টকে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। এজন্য নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি স্টলগুলোর মানোন্নয়নে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *