1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রৌফাবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চসিক'র নগদ আর্থিক সহায়তা প্রদান - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

রৌফাবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চসিক’র নগদ আর্থিক সহায়তা প্রদান

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৭:১৫ পিএম
শেয়ার করুন

নগরের রৌফাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে রৌফাবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে চসিক সচিব ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৮৫ টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দের সহায়তা প্রদান অনুষ্ঠানে চসিক সচিব বলেন,মাননীয় মেয়র মহোদয় শুরু থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রাখছেন। তাৎক্ষণিক সংকট লাঘবে তাঁর পক্ষ থেকে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। মাননীয় মেয়র মহোদয় সবসময় জনগণের পাশে ছিলেন এবং থাকবেন। বিদেশে অবস্থান করলেও তিনি সার্বক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পরিস্থিতি জানতে চেয়েছেন।
তিনি আরও বলেন,চসিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দ্রুত পুনর্নির্মাণসহ সামগ্রিক সহায়তা প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এ সময় চসিক সচিব ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আর ইউ চৌধুরী শাহীন, ইস্কান্দর মির্জা। সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মন্জু। মেয়র এর একান্ত সহকারী সচিব মারুফুল হক চৌধুরী মারুফ ,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক, জিয়াউর রহমান জিয়া ,যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম রাশেদ। ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফকরুল ইসলাম শাহীন । আকবর হোসেন, মানিক, আব্দুল মান্নান, জাকির হোসেন মিশু প্রমুখ।
এই সময় চসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা রাজনেতিক নেতৃবৃন্দ ও স্হানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *