1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অজুহাত দেখিয়ে দাম বৃদ্ধি, হিলি বন্দরে চাল কিনতে গিয়ে বিপাকে ক্রেতারা - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

অজুহাত দেখিয়ে দাম বৃদ্ধি, হিলি বন্দরে চাল কিনতে গিয়ে বিপাকে ক্রেতারা

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৬:২২ পিএম
শেয়ার করুন

আমদানি বন্ধের অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। এতে বিপাকে পড়েছেন পাইকাররা। তাদের দাবি, ভারত থেকে পর্যাপ্ত পরিমান চাল আমদানি হয়েছে ,দাম বাড়াটা অহেতুক ছাড়া আর কিছু নয়। তারা আরও বলেন, দামটা সহনীয় পর্যায়ে থাকলে ক্রয় করতে সুবিধা হবে। এদিকে আমদানিকারকরা বলছেন, আমদানি বন্ধের শেষ মুহূর্তে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দামটা বেড়েছে।
গত ১২ই আগস্ট থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। এরপর দুই দফায় আমদানির অনুমতির মেয়াদ বাড়ানো হলেও সর্বশেষ ৩০ নভেম্বর পর্যন্ত আমদানির শেষ সময় ছিল। যার কারনে ১ ডিসেম্বর থেকে ভারত থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। তবে আমদানি বন্ধের অজুহাতে হিলি স্থলবন্দরে পাইকারিতে চালের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৬ টাকায়। সপ্তাহ আগে সম্পা কাটারি জাতের চাল বিক্রি হয়েছিল ৬০ থেকে ৬১ টাকা কেজি দরে সেই চাল বর্তমান বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৬ টাকা কেজি দরে। বন্দরে পাইকারিতে চালের দাম বাড়ায় খুচরা পর্যায়েও বেড়ে গেছে দাম। যার কারনে বিপাকে পড়েছেন সাধারন ক্রেতারা।
পাইকাররা বলছেন, আগের তুলনায় আমদানির শেষ পর্যায়ে অনেক চাল আমদানি হয়েছে। প্রতিদিন আমদানি হয়েছে শেষের দিকে ১০০ থেকে ১২০ ভারতীয় ট্রাক। তারপরও আমদানি বন্ধের অজুহাতে চালের দাম বাড়াচ্ছেন আমদানিকারকরা। তাদের দাবী, সরকারের পক্ষ থেকে কোনো মনিটরিং না থাকার কারনে দামটা বাড়ছে।
এদিকে আমদানিকারকরা বলছেন, ৩০ নভেম্বর ছিল চাল আমদানির শেষ সময় তাই দ্রুত চালগুলো ভারত থেকে আমদানি করতে গিয়ে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দামটা বেড়েছে।
হিলি শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, চাল আমদানি ভারত থেকে চাল আমদানির সর্বশেষ মেয়াদ ছিল ৩০ নভেম্বর। আমদানি করা চালগুলো দ্রুত বাজারজাত করার জন্যে ছাড়করণ করা হয়েছে।
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১ হাজার ৬২ ভারতীয় ট্রাকে ৪৫ হাজার ৪শ ১০ মেট্রিকটন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *