1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় ডিবির অভিযানে পাঁচশ' পিচ ট্যাপেন্টাডল উদ্ধার; আটক - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

নওগাঁয় ডিবির অভিযানে পাঁচশ’ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার; আটক

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৪ পিএম
শেয়ার করুন

নওগাঁয় ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫০০পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। সেই সাথে নেহেরুল ইসলাম (৪৮) নামে একজনকে আটক করেছে। আটককৃত নেহেরুল ইসলাম বদলগাছী উপজেলার হাপানিয়া এলাকায় আফছার আলীর ছেলে।৮ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৭টায় এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে রোববার ৭ ডিসেম্বর রাতে বদলগাছী ও সাপাহার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও তাকে আটক করা হয়।ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ হাসিবুল্লাহ হাসিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক কেনা বেচা হবে। তারই প্রেক্ষিতে রোববার রাত সাড়ে ৮টায় জেলার বদলগাছী থানাধীন একটি আম বাগানের পাশে থেকে নেহেরুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক নেহেরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। অপরদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় সাপাহার থানাধীন আমডাংগা এলাকায় জনৈক সৈকতের আম বাগানে অভিযান চালানো হয়। এসময় ২০০পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশের একটি চৌকস দল মাদক বিরোধী উভয় অভিযানটি পরিচালনা করেন।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত নওগাঁ গঠনে জেলা পুলিশ ধারাবাহিক ও কার্যকর অভিযান শুরু করেছে। ইতিমধ্যে কয়কটি অভিযান চালানো হয়েছে। মাদককারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি আরও বলেন,আগামী দিনগুলিতে মাদক উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা হবে।এছাড়া মাদকবিরোধী অভিযানে জনগণের তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *