1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
"সমাজ গঠনে প্রয়োজন সরকারের পাশাপাশি জনগনের সচেতনতা অপরিহার্য- ডিসি মুন্সীগঞ্জ - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

“সমাজ গঠনে প্রয়োজন সরকারের পাশাপাশি জনগনের সচেতনতা অপরিহার্য- ডিসি মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৭:৫১ পিএম
শেয়ার করুন

” একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য” এমন মন্তব্য করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। “তরুণ সমাজের ঐক্য ও সততাই পারে একটি দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে, পারিবারিক মূল্যবোধ এবং ব্যক্তিগত সততা—এই দুইয়ের সমন্বয়েই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে ধারণ করে

মঙ্গলবার (৯ই ডিসেম্বর) জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি, মুন্সীগঞ্জ এর আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কালেক্টরেট প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও বর্নাঢ্য র‌্যালী আয়োজন করা হয়। বর্নাঢ্য র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা নুরমহল আশরাফী বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *