1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সিগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

মুন্সিগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৭:৪১ পিএম
শেয়ার করুন

১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষা ও সামাজিক সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ বছরের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ছিল— “মানবাধিকার, আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়।” প্রতিটি ব্যক্তির অধিকার, মর্যাদা ও স্বাধীনতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আহ্বানও জানান বক্তারা।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের মুন্সিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম। সভার সভাপতিত্ব করেন জেলা সভাপতি জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মুন্সিগঞ্জের এডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী। তিনি বলেন, মানবাধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। সমাজে সচেতনতা বৃদ্ধি আজ সময়ের দাবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সভাপতি শফিকুল হাসান তুষার। আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আসাদউজ্জামান, আন্তর্জাতিক নারী বিষয়ক সম্পাদক পিংকি রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রানী আখতারসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা শুধু সরকার বা কোনো সংগঠনের একার দায়িত্ব নয়; পরিবার, সমাজ ও ব্যক্তিগত পর্যায় থেকে সবারই সচেতন হওয়া জরুরি। মানবাধিকার সুরক্ষাই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পথ দেখায়।

অনুষ্ঠান শেষে মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার জন্য সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *