1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাতিয়ার উন্নয়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যের আহ্বান, হান্নান মাসউদ - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

হাতিয়ার উন্নয়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যের আহ্বান, হান্নান মাসউদ

সাব্বির ইবনে ছিদ্দিক
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৪ পিএম
শেয়ার করুন

হাতিয়ার সার্বিক উন্নয়ন ও সংকট মোকাবিলায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

তিনি বলেন, “বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার—হাতিয়ায় যে যেই দলে থাকুক, সকলকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীপকে বাঁচাতে হবে। দল-মত দেখে নয়, মানুষের স্বার্থে এক হয়ে কাজ করতে হবে।”

বুধবার বিকেলে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের আফাজিয়া বাজারে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ আহ্বান জানান।

হান্নান মাসউদ বলেন, “হাতিয়ার মানুষ যদি আবার নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে, তাহলে এই দ্বীপের সমস্যার সমাধান কখনোই হবে না। ভূমিদস্যু, জলদস্যু, নদীভাঙন—সবই মোকাবিলা করা সম্ভব কেবল ঐক্যের মাধ্যমে।”

তিনি আরও জানান, নির্বাচনই তার মূল লক্ষ্য নয়; বরং মানুষের ইচ্ছাই তার কাছে মুখ্য। “আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে ঠিকই, কিন্তু হাতিয়ার মানুষ না চাইলে আমি নির্বাচনে যাবো না। জনগণ চাইলে তবেই অংশ নেবো। আমরা কারও বিরুদ্ধে নয়—সবার সাথে নিয়ে নতুন হাতিয়া গড়তে চাই,” বলেন তিনি।

পথসভাকে ঘিরে দুপুর থেকেই আফাজিয়া ঘাট এলাকায় বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন স্থানীয়রা। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয়, উপজেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *