1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রাম বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

চৌদ্দগ্রাম বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৯:১৩ পিএম
শেয়ার করুন

কুমিল্লা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল এগারটায় শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হল প্রাঙ্গনে পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী’র সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু ও পৌর বিএনপির সাসাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত এর সঞ্চালনায় সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -১১ চৌদ্দগ্রাম আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ কামরুল হুদা।
দিনব্যাপী সমন্বয় সভায় উপজেলার তেরটি ইউনিয়ন বিএনপির সপার ফাইভ,সহযোগী সংগঠনের সুপার ফাইভ, ওয়ার্ড বিএনপির সুপার থ্রী ও পৌর বিএনপির সুপার ফাইভ, ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ এবং সহযোগী সংগঠনের সুপার থ্রী সহ শত শত নেতা উপস্থিত হয়। এ শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হল কানায় কানায় পরিপুর্ণ হওয়ার পর হলের বাহিরে শত শত নেতা উপস্থিত হয়। এ সময় চৌদ্দগ্রাম শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হল এলাকায় আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতার উপদেশ মুলক বক্তব্য চলাকালে পিনপতন নীরবতা সৃষ্টি হয়। দুপুরে উপস্থিত নেতাদের কে বিরিয়ানির প্যাকেট ও কোমল পানীয় বিতরণ করাহয়। দীর্ঘ সময় পর চৌদ্দগ্রামে বিএনপির এমন উৎসব মুখর পরিবেশে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *